উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ পাওয়া আশিফুর রহমান ওরফে এলিজ (২৫) রংপুরের তাজহাট এলাকার বাসিন্দা। পঞ্চগড়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম ভূঁইয়া গতকাল শুক্রবার দুপুরে এই দণ্ডাদেশ দেন।