প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গত মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতে মো. মফিজ (৩২) নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মফিজের বাড়ি উপজেলার দুর্গাপুর গ্রামে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম। মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, গত মঙ্গলবার দুপুরে মফিজ এক স্কুলছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করেন। এ সময় ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়। থানার ওসি সৈয়দ মাহাবুবুর রহমান জানান, তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।