উত্ত্যক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে স্কুলছাত্রীদের অব্যাহতভাবে উত্ত্যক্ত করার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত বখাটেদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের জিয়াউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা। গতকাল তারা এসব কর্মসূচি পালন করে।
গতকাল বেলা ১১টায় জিয়াউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা ভাটগাঁও সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল নিয়ে তাঁরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তাঁরা স্কুলের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।
মানববন্ধনে ছাত্রীরা অভিযোগ করে, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায়ই স্থানীয় বখাটেরা তাদের হয়রানি ও নানাভাবে উত্ত্যক্ত করে। শিক্ষকদের কাছে অভিযোগ করেও এর কোনো সুরাহা হয়নি। তাই লাঞ্ছিত ও নিগৃহীত হওয়া থেকে নিজেদের রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চায় তারা।