উত্ত্যক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে গতকাল শনিবার জুড়ী-ফুলতলা সড়ক অবরোধ করে রাখা হয়। ওই ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছে।
এলাকাবাসী সূত্র জানায়, ওই ছাত্রী ফুলতলা ইউনিয়নে। সে স্থানীয় ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। গত শুক্রবার বেলা আড়াইটার দিকে সে বাড়ি থেকে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে দক্ষিণ সাগরনাল গ্রামের আসুক মিয়া (৪০) তাকে উত্ত্যক্ত করেন।