প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আবদুল খালেক (৫০) নামের এক আনসার সদস্যকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ এ দণ্ডাদেশ দেন। বিচারক জানান, ওই ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত ওই গ্রামে যান। সেখানে এলাকাবাসী খালেকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ করেন। জিজ্ঞাসাবাদে খালেক অভিযোগ স্বীকার করায় তাঁকে ওই দণ্ড দেওয়া হয়।