উত্ত্যক্ত করায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে জুয়েল মাহমুদ (২০) নামে ছাত্রশিবিরের এক নেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউএনও খোন্দকার ফরহাদ আহমদ এ সাজা দেন। জুয়েল উপজেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক। বাগাতিপাড়া থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলের সামনে উত্ত্যক্ত করলে ওই ছাত্রী প্রধান শিক্ষককে বিষয়টি জানায়। প্রধান শিক্ষক থানায় জানালে পুলিশ জুয়েলকে আটক করে।