উত্ত্যক্ত করায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনগর উপজেলার টেংরাবাজার শহীদ সুদর্শন উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল বুধবার কাঞ্চন পাল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সূত্র জানায়, সকালে টেংরাবাজার এলাকায় দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন কাঞ্চন। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলভীবাজার-কুলাউড়া সড়কের টেংরাবাজার এলাকায় সড়ক অবরোধ করে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে কাঞ্চনকে আটক করে রাজনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।