উত্ত্যক্ত করায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। পুলিশ জানায়, উপজেলার ভান্ডাব গ্রামের রহমত উল্যাহ (২৫) নামের ওই যুবক বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে প্রেম নিবেদনের নামে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি জানার পর ছাত্রীর বাবা বিভিন্নভাবে বুঝিয়ে যুবকটিকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে তিনি এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে সাজা দেন।