উত্ত্যক্ত করায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল বুধবার জিয়াউর রহমান নামের এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নাচোল থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, সকালে উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে জিয়াউর রহমান। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে আদালত বসিয়ে বিচারকাজ শুরু করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত জিয়াউর রহমানকে ওই সাজা দেন।