উত্ত্যক্ত করায় কলেজছাত্রের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সদ্য এইচএসসি পাস করা এক ছাত্রীকে মুঠোফোনে উত্ত্যক্ত করার অভিযোগে আকাশ (২০) নামে এক কলেজছাত্রের এক মাসের বিনাশ্রম করাদণ্ড হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল শুক্রবার এই আদেশ দেন।
জানা গেছে, মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন কলাপাড়া পৌর শহরের শামিম ব্যাপারীর ছেলে ও ঢাকার মিরপুর বাংলা কলেজের ছাত্র আকাশ। গত বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা কলাপাড়ার ইউএনওর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে সন্ধ্যায় পুলিশ কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি এলাকা থেকে আকাশকে গ্রেপ্তার করে।
গতকাল সকালে ইউএনও জাহাঙ্গীর হোসেনের আদালতে আকাশকে হাজির করা হলে আদালত তাঁকে এই দণ্ড দেন।