উত্ত্যক্ত করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ইমরান খান (১৭) নামের কিশোরকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইমরান খান উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও তালার ইউএনও মো. ফরিদ হোসেন এ রায় দেন। তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীকে গতকাল বেলা একটার দিকে ইমরান হোসেন বিদ্যালয় এলাকায় গিয়ে উত্ত্যক্ত করছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে ওই সাজা দেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।