উত্ত্যক্ত করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের কোলাদী গ্রামের সিরাজুল ইসলাম (২২) নামের তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুন রাজীব এ আদেশ দেন। আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে সিরাজুল ওই মহিলাকে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সিরাজুলকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে কারাদণ্ডাদেশ দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।