প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়ায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আমিরুল ইসলাম নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে ইউএনও সালাহউদ্দিন আহমেদ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। ইউএনও জানান, আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ছাত্রীর পরিবার বিষয়টি থানায় জানালে পুলিশ আমিরুলকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারে তাঁকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।