উত্ত্যক্ত করায় কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে স্থানীয় এক মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আবদুল্লাহ (২৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত আবদুল্লাহ উপজেলার পাতাড়ি ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।
সাপাহার থানার ওসি রেজাউল ইসলাম বলেন, উপজেলার কলমুডাঙ্গা গ্রামের স্থানীয় মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে একই গ্রামের বাসিন্দা আবদুল্লাহ উত্ত্যক্ত করত। এর প্রতিকার পেতে ওই মেয়েটির পরিবারের পক্ষ থেকে সম্প্রতি থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় থানার এসআই আমিনুর রহমান অভিযান চালিয়ে ওই যুবককে তাঁর বাড়ি থেকে আটক করেন।