উত্ত্যক্ত করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী গতকাল সোমবার নির্ঝর রহমান (৩০) নামের এক যুবকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। তাঁর বাড়ি উপশহরে। সহকারী কমিশনার গোলাম রব্বানী জানান, নির্ঝর বেশ কিছুদিন ধরে নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন। গতকাল উত্ত্যক্ত করার সময় নির্ঝরকে আটক করা হয়। পরে সাজা দেওয়া হয়। নির্ঝর সম্পর্কে ওই ছাত্রীর চাচা।