উত্ত্যক্ত করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শনিবার একটি বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শী, ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। বেলা দুইটার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলের পাশেই ডেকে নিয়ে বাজে প্রস্তাব দেন। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় তার হাত ধরে টানাটানির একপর্যায়ে ছাত্রীটির চিৎকারে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা ছুটে এসে ওই নৈশপ্রহরীকে আটক করে। এ সময় উত্তেজিত মানুষ ও শিক্ষার্থীরা তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
ইউএনও জহুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। ওই নৈশপ্রহরী নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাঁকে ওই শাস্তি দেওয়া হয়।’
আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) এস এম আবদুস সোবহান বলেন, ওই নৈশপ্রহরীকে সন্ধ্যায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।