উত্ত্যক্ত করায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূজামণ্ডপে এক গৃহবধূকে উত্ত্যক্ত করায় হাসান ও বায়েজিদ নামের দুই তরুণকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে ইউএনও মোহাম্মদ আবুল খায়ের নিজ কার্যালয়ে আদালত পরিচালনা করে তাঁদের শাস্তি দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় টিকরপাড়া সর্বজনীন দুর্গা মণ্ডপে গৃহবধূকে উত্ত্যক্ত করেন ওই দুই তরুণ। এ সময় হাসানকে ঘটনাস্থলে আটক করেন এলাকাবাসী। বায়েজিদকে গতকাল মঙ্গলবার বাড়ি থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে আলফাডাঙ্গা থানার পুলিশ। ইউএনও মোহাম্মদ আবুল খায়ের বলেন, দণ্ডবিধির ২৯৪ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে। ফরিদপুর অফিস