উত্ত্যক্ত করায় তরুণের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়ারীতে উত্ত্যক্ত করার অভিযোগে এক তরুণকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে সায়েফ নাজির রাসেল (১৬) নামের ওই তরুণকে আটক করে সূত্রাপুর থানার পুলিশ।র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা এ শাস্তির রায় দেন। সূত্রাপুর থানার পুলিশ জানিয়েছে, চন্দ্রমোহন বসাক লেনের বাসিন্দা এক তরুণীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল রাসেল। মেয়েটির অভিভাবকেরা বিষয়টি পুলিশকে জানালে সূত্রাপুর থানার পুলিশ রাসেলকে আটক করে। এরপর ম্যাজিস্ট্রেট গিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।