প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশ উপজেলার এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় সুমন মিয়া নামের এক তরুণকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) অমিত দেবনাথ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেন। আদালত সূত্র জানায়, ছাত্রীটিকে নানাভাবে উত্ত্যক্ত করতেন সুমন। গতকাল সকালে মেয়েটি স্কুলে যাচ্ছিল। পথে মেয়েটিকে যৌন হয়রানি করেন সুমন। বিষয়টি পুলিশকে জানালে সুমনকে আটক করা হয়। পরে আদালতে সুমন দোষ স্বীকার করেন।
নিজস্ব প্রতিবেদক, ভৈরব