উত্ত্যক্ত করায় দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ৃউত্ত্যক্ত করার অভিযোগে এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইলিয়াস মেহেদী এ রায় দেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর বলেন, দণ্ডপ্রাপ্ত তরুণের নাম আবু রাসেল (২৫)। তিনি মণ্ডলপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আবু রাসেল গরিনাবাড়ী নতুনহাট আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রায় দিনই উত্ত্যক্ত করতেন। অতিষ্ঠ হয়ে ওই ছাত্রী ঘটনার কথা অভিভাবক ও শিক্ষকদের জানায়। অভিভাবক ও শিক্ষকেরা আবু রাসেলকে ডেকে সতর্ক করে দেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার পরামর্শ দেন। কিন্তু তিনি উল্টো শিক্ষকদের হুমকি দিয়ে চলে যান। গত ৮ মার্চ বেলা দুইটার দিকে আবু রাসেলসহ দুই-তিনজন ওই ছাত্রীকে বাড়ি ফেরার পথে অশ্লীল ভাষায় গালাগাল করেন। অভিভাবক ও শিক্ষকদের কাছে নালিশ করায় তাঁকে শেষ করে দেওয়ার হুমকি দেন।