প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের এক স্কুলছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করার দায়ে লিটন হোসেন (২৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে নির্বাহী হাকিম ও ইউএনও আহসান হাবিব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক ফারুক হোসেন মৃধা জানান, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে লিটন হোসেন এক বছর ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। রোববার রাত নয়টার দিকে লিটন মেয়েটির বাসায় গিয়ে তাকে উত্ত্যক্ত করেন। এ সময় মেয়েটির পরিবার থানায় খবর দিলে পুলিশ লিটনকে ঘটনাস্থল থেকে আটক করে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি