উত্ত্যক্ত করায় দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রবিউল ইসলাম (১৮) নামের এক তরুণকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস এ দণ্ড দেন। পুলিশ জানায়, ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে প্রায়ই উপজেলার আলীপুরা গ্রামের রবিউল তাকে উত্ত্যক্ত করতেন। গতকাল উত্ত্যক্ত করার সময় পুলিশ তাঁকে হাতেনাতে ধরে ফেলে। গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।