উত্ত্যক্ত করায় দুই যুবকের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে এক ছাত্রীকে (১৬) উত্ত্যক্ত করার দায়ে দুই যুবককে ২১ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান গতকাল রোববার সন্ধ্যায় এই আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত দুই যুবক হলেন উপজেলার বিরইল গ্রামের জাহিদুল ইসলাম (২৪) ও বালেন্দা গ্রামের মো. আলামিন (২০)। ইউএনও সরোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। শেরপুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, শহরের একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে গতকাল বিকেলে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন ওই দুই যুবক। এরপর তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।