উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের একটি বালিকা বিদ্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার ছাত্রীদের উত্ত্যক্ত করছিল হোসেন আলী (২২) নামের এক বখাটে। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে পুলিশ তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের বিচারক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাজকির-উজ্জামান। হোসেনের বাড়ি উপজেলার দহিলা মহল্লায়।