উত্ত্যক্ত করায় বখাটের তিন মাসের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল শনিবার এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রবিউল শেখ (২০) নামের এক কলেজছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি ডিগ্রি কলেজের স্নাতক (বিএ) দ্বিতীয় বর্ষের ছাত্র রবিউল একই কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল কলেজের কাছে রবিউল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। একপর্যায়ে রবিউল ওই ছাত্রীর ওড়না ছিনিয়ে নেন এবং মারধর করেন। পরে সহপাঠীরা ওই ছাত্রীকে উদ্ধার করে কলেজের অধ্যক্ষের কক্ষে নিয়ে যায়। অধ্যক্ষ বিষয়টি প্রশাসনকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে রবিউলকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে আদালতের বিচারক বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব উল করিম তাঁকে ওই দণ্ডাদেশ দেন।