উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় গতকাল সোমবার এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।
দন্ড পাওয়া ব্যক্তি হলো গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজিমপুর এলাকার রাসেল ব্যাপারী (২৪)।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার জানান, ওই যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।