উত্ত্যক্ত করায় সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে কাজী মনিরুজ্জামান নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে নড়াইলের নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আবদুল সাদী এ দণ্ডাদেশ দেন। জানা গেছে, নড়াইলের একটি বিদ্যালয়ের ওই ছাত্রীকে (১৪) এলাকার কাজী মনিরুজ্জামান (২০) প্রায়ই উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।