উত্ত্যক্তকারী শিক্ষকের বিচারের দাবিতে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষকের বিচারের দাবিতে অধিকাংশ শিক্ষার্থী নয় দিন ধরে ক্লাস বর্জন করছে।বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, শিক্ষক রজিবুল হকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়ার ও তাদের উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষকের বিচার চেয়ে ১ এপ্রিল থেকে তারা ক্লাস বর্জন করছে। এ বিষয়ে ৫ এপ্রিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে তারা লিখিত অভিযোগ দেয়। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম গত সোমবার সকালে ঘটনার তদন্ত করে সত্যতা পেয়েছেন। শিক্ষক রজিবুল হক দাবি করে বলেন, ‘প্রাইভেট পড়ানোর ঘটনা নিয়ে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে আমার দ্বন্দ্ব আছে। এ কারণে তাঁরাই বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে আমার বিরুদ্ধে উত্ত্যক্ত করার মিথ্যা অভিযোগ করছেন।’ প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান জানান, রজিবুল হকের বিরুদ্ধে কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠার পর অধিকাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না।পরিচালনা কমিটির সভাপতি এম এ তারেক হেলাল বলেন, অভিযোগ পেয়ে পরিচালনা কমিটি ওই শিক্ষকের কাছে ৫ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ কারণে রজিবুল হকের বিরুদ্ধে বিদ্যালয়ের পরিচালনা কমিটিকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।