উত্ত্যক্তকারীকে এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার পাথুরে সৈকত ইনানীতে এক নবদম্পতিকে উত্ত্যক্ত এবং পরে মারধরের ঘটনায় একজনের সাজা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা হাকিমের আদালত মো. রফিক (২৩) নামের ওই যুবককে এক বছরের কারাদণ্ড দেন। রফিক স্থানীয় সোনারপাড়ার আলী আহমদের ছেলে।

উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া বলেন, ১৮ অক্টোবরএই দম্পতি ইনানী সৈকতে বেড়াতে যান। তখন রফিকসহ পাঁচ যুবক নববধূকে লক্ষ্য করে অশ্লীল উক্তি করেন। এ সময় স্বামী প্রতিবাদ করলে ওই যুবকেরা দুজনকে মারধর করেন। গতকাল সকালে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে দীর্ঘ শুনানি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের হাকিম মো. সাইফুল ইসলাম আসামিকে এক বছরের সাজা দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।