উত্ত্যক্তকারীদের রুখতে শপথ, মাইকিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্ত্যক্তকারীদের প্রতিহত এবং মাদক নিয়ন্ত্রণে বরগুনার বামনা উপজেলার সর্বস্তরের মানুষ শপথ নিয়েছেন। বামনা উপজেলার ডৌয়াতলা কলেজে গত বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় তারা এ শপথ নেন। উত্ত্যক্তকারীদের সতর্ক করতে মাইকিং করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। মির্জাপুর থানা প্রশাসনের পক্ষ থেকে তিন দিন ধরে চালানো এ প্রচারণা গতকাল শুক্রবার শেষ হয়। বামনার ডৌয়াতলা কলেজে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান। এতে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবদুল খালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সত্তার, চিত্তরঞ্জন শীল, সাইতুল ইসলাম, নূরুল হক, সফিকুল ইসলাম প্রমুখ। এ ছাড়া সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সমাজসেবক ও নারী প্রতিনিধিরা অংশ নেন।