উত্ত্যক্তকারীদের হামলায় ১০ ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিরাগতদের হামলায় গতকাল শুক্রবার রাতে রাজধানীর মিরপুর ডেন্টাল কলেজের অন্তত ১০ ছাত্র আহতহয়েছেন। হামলাকারীরাএক ছাত্রীকে উত্ত্যক্ত করেছিল বলে অভিযোগ করেছেনআহতছাত্ররা।আহতদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েকজন বহিরাগত ডেন্টাল কলেজের ভেতরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এতে ছাত্ররা প্রতিবাদ জানান। পরে কলেজের কয়েকজন কর্মচারীর সন্তানের নেতৃত্বে ২০-২১ জন যুবক এসে ছাত্রদের ওপর হামলা চালান। এতে ১০ জন ছাত্র আহত হন। তাঁদের চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়। ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসনে আরা বলেন, ‘কর্মচারীদের সন্তানদের সঙ্গে বহিরাগতরা এসে এক ছাত্রীকে উত্ত্যক্ত করেছে বলে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’