উত্ত্যক্তকারীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল মঙ্গলবার দুই তরুণকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নগরের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই তরুণকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত আটক ফয়সালকে (১৮) এক বছর এবং জাহিদকে (১৮) ছয় মাসের কারাদণ্ড দেন। পরে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।