উত্ত্যক্তকারীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. খোকন নামের এক যুবককে সাড়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ সাড়ে তিন মাসের কারাদণ্ড দেন খোকনকে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, বাকলিয়ার ইউসেপ বিদ্যালয়ের এক ছাত্রীকে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত খোকন। ছাত্রীটির মা এ বিষয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে খোকনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।