উত্ত্যক্তকারীর ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দশম শ্রেণীর এক ছাত্রীকে গতকাল বৃহস্পতিবার সাগর মিয়া (২৫) নামের এক উত্ত্যক্তকারী তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে ভ্রাম্যমাণ আদালত সাগরকে ছয় মাসের কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তালুকদার মোহামঞ্চদ হাবিবউল্লাহ। সাগর লালমনিরহাট সদরের দালানপাড়া গ্রামের আবু জানের ছেলে। এলাকাবাসী ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, সাগর কসবায় রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করেন। তিনি ওই ছাত্রীর বাড়িতেও কয়েক মাস আগে রাজমিস্ত্রির কাজ করেছেন। ওই ছাত্রীর বাড়িতে কাজ করার পর থেকে তিনি প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। গতকাল দুপুরে মেয়েটি স্কুল থেকে বের হয়ে এলে সাগর তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিত্কারে এলাকাবাসী এগিয়ে এসে সাগরকে আটক করে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। ওই ছাত্রী জানায়, ওই বখাটে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। তবে সাগর জানান, তিনি ওই ছাত্রীকে তুলে নিতে যাননি। তার সঙ্গে দেখা করতে যান। নির্বাহী হাকিম তালুকদার মোহামঞ্চদ হাবিবউল্লাহ বলেন, সাগর আদালতের কাছে দোষ স্বীকার করেছেন। এ কারণে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।