উত্ত্যক্তকারীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে নীলফামারীতে রাকিবুল ইসলাম (১৪) নামের এক কিশোরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউসার নাসরীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন। পুলিশ জানায়, প্রতিদিন স্কুলে যাতায়াতের পথে রাকিবুল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। মেয়ের বাবা প্রতিকার চেয়ে নীলফামারী থানায় অভিযোগ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে অন্যান্য দিনের মতো উত্ত্যক্ত করে রাকিবুল ইসলাম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।