উত্ত্যক্তকারীর বিরুদ্ধে অভিযোগ করায় ছাত্রীর পরিবারকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে উত্ত্যক্তকারীর বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে পড়েছে এক স্কুলছাত্রীর পরিবার। পরিবারের অভিযোগ, উত্ত্যক্তকারী আগে মেয়েটিকে স্কুলে যাওয়ার পথে আজেবাজে কথা বলতেন। আর অভিযোগ করায় উত্ত্যক্তকারী তাদের হুমকি দিচ্ছেন।সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রাধাগল্লভ গ্রামের মুদি দোকানদার মো. ইসরাফিলের (৪৪) স্ত্রী দুই বছর আগে তাঁকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি বাসাবাটি বিদ্যালয়ের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছেন। মেয়েটির পরিবার গত ফেব্রুয়ারি মাসে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতানকে জানায়। তাঁরা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ইসরাফিলকে ঠেকাতে ব্যর্থ হন। এরপর মেয়েটির পরিবারের কাছ থেকে ২ অক্টোবর থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু এতে কোন কাজ হয়নি।ইউএনও শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘এত দিনেও পুলিশ কেন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিল না তা বুঝতে পারছি না। আমি বিষয়টি দেখব।’