প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করার দায়ে রমজান আলী (২৩) নামের এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) ভাস্তর বাবু নাথ বাপ্পী ওই সাজা দেন। দণ্ড পাওয়া রমজান একটি প্রতিষ্ঠানে বিদ্যুৎমিস্ত্রি হিসেবে চাকরি করেন। কালীগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, রমজানকে গতকাল বুধবার গাজীপুর জেলহাজতে পাঠানো হয়। গাজীপুর প্রতিনিধি