উত্ত্যক্তকারীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গোলাম রব্বানী (১৯) নামের এক তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী এ সাজা দেন। সাজাপ্রাপ্ত রব্বানী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের ফকিরপাড়ার বাসিন্দা এবং নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
নীলফামারী প্রতিনিধি