প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর পৌর শহরে গতকাল সোমবার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় নাসির হাসান (২৫) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা দেওয়ার পর তাঁকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম এ কে এম সরোয়ার জাহান।
নাসির হাসান সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরগাতী গ্রামের রজব আলীর ছেলে। এ ব্যাপারে শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, গতকাল সকাল নয়টার দিকে ওই ছাত্রী প্রয়োজনীয় কাজে শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় গেলে ওই তরুণ তার পিছু নিয়ে উত্ত্যক্ত করে। এ সময় স্থানীয় জনগণ তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা কয়।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি