উত্ত্যক্তকারীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে প্রকাশ্যে এক স্কুলছাত্রীর হাত ধরে টান দেওয়ার অপরাধে উত্ত্যক্তকারী মিশুক ডাকুয়াকে (২৫) দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন এ রায় দেন। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে প্রকাশ্যে সুগন্ধা পৌর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর হাত ধরে টান দিলে ছাত্রীটি চিৎকার দেয়। তখন লোকজন মিশুক ডাকুয়াকে ধরে থানায় খবর দেয়। মিশুক ডাকুয়া রাজাপুরের কানুনিয়া গ্রামের ধীমান ডাকুয়ার ছেলে। ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম বলেন, ছেলেটিকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।