উত্ত্যক্তকারীরা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরে উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় কলেজছাত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার দুই যুবককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ রেজাউল করিম গতকাল রোববার এই রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ মে শহরের বিলপাড় এলাকায় ওই ছাত্রীর বাড়িতে একদল যুবক হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই দিনই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত পৌর শহরের জামতলার বারিক মিয়ার ছেলে হিমু ও হাসননগরের আহমদ আলীর ছেলে শাহ আলমকে গ্রেপ্তার করে।