উত্ত্যক্ততা বন্ধে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাটে, নৌকায় স্কুল-কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত বন্ধে ভূমিকা রাখতে মাঝিদের নিয়ে পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় চাঁদপুরের মতলব দক্ষিণ থানার উদ্যোগে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ থানার ওসি কবির হোসেন এতে সভাপতিত্ব করেন। তিনি জানান, মতলব উত্তর ও দক্ষিণ এই দুই উপজেলার মধ্যে ধনাগোদা নদী। নদী পারাপারের সময় নৌকায়, ঘাটে মেয়েরা যাতে উত্ত্যক্তের শিকার না হয়, এ বিষয়ে মাঝিদের সচেতন করতে এ আয়োজন। এখন থেকে মেয়েদের উত্ত্যক্ত করা হলে দ্রুততম সময়ের মধ্যে মাঝিরা তা পুলিশকে জানাবেন। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি