উত্ত্যক্তবিরোধী সচেতনতায় তিন রোভারের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তবিরোধী সচেতনতায় রাজশাহী কলেজের তিন রোভার হেঁটে মুজিবনগর স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁরা রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে গতকাল রোববার সকাল সাতটায় পাঁচ দিনের পরিভ্রমণ যাত্রা শুরু করেন।
ওই তিন রোভার হলেন শামীম রেজা, ফিরোজ কবির ও সাইদুর রহমান। তাঁরা তিনজনই রাজশাহী কলেজের শিক্ষার্থী। তাঁরা এই ১৫০ কিলোমিটার যাত্রাপথে বিভিন্ন বিদ্যালয়ে উত্ত্যক্ত ও জঙ্গিবাদবিরোধী প্রচার-প্রচারণা চালাবেন। এ ছাড়া তাঁরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
তাঁদের বিদায় ও শুভকামনা জানান রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি আবদুল খালেক প্রমুখ।
১৬ মার্চ মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পৌঁছার মধ্য দিয়ে তাঁদের পাঁচ দিনের পরিভ্রমণ শেষ হবে।