উত্ত্যক্তর দায়ে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক ব্যবসার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার ভ্রাম্যমাণ আদালত তাঁদের এই দণ্ড দেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বেড়া (পাবনা): এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বেড়া উপজেলার করমজা মল্লিকপাড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মাসুদ রানাকে (২০) নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার বেড়া থানায় আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউর রহমান তাঁকে এই দণ্ড দেন। গাইবান্ধা: মাদক ব্যবসার অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর গ্রামের হাফিজুর রহমান (২২), সুন্দরমতি গ্রামের আজিজুল ইসলাম (২০) ও পশ্চিম রামখানা গ্রামের একরামুল হোসেনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহেদ তাঁদের এই দণ্ড দেন।