উত্ত্যক্তের অভিযোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের মণ্ডলপাড়ায় অবস্থিত গণবিদ্যা নিকেতন স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব অভিযান চালিয়ে ছয় বখাটে যুবককে গ্রেপ্তার করেছে। র‌্যাব-১১-এর দায়িত্বশীল একটি সূত্র জানায়, গ্রেপ্তার করা বখাটে যুবকেরা হচ্ছেন কামাল হোসেন (২২), মামুন (১৬), সাইফুল ইসলাম ওরফে নাহিদ খান (১৮), সুমন শেখ (১৮), সেন্টু মিয়া (২০) ও অপু ইসলাম (২০)। তাঁদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।