উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গণি এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, গত ২৬ অক্টোবর বাকলিয়া এলাকায় স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীর হাত ধরে টান দেয় মোহাম্মদ ইব্রাহিম (১৮) নামের ওই যুবক। ইব্রাহিমের বাড়ি বাকলিয়া কে বি আমান আলী রোডে। গত শনিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে ইব্রাহিমের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করে।