উত্ত্যক্তের দায়ে কোচিং সেন্টারের পরিচালকের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং সেন্টারে পড়তে আসা স্কুলছাত্রীদের উত্ত্যক্ত ও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে অভিভাবকদের ব্ল্যাকমেল করে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার একটি কোচিং সেন্টারের পরিচালক। গতকাল বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।
বগুড়া সদর ফাঁড়ির এসআই মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গাবতলী উপজেলার বামুনিয়া গ্রামের খায়রুল বাশারের ছেলে মাহমুদুর রহমান শহরের জলেশ্বরীতলা এলাকার আইলিট কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন। ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর তিনি আরও দুজনের সঙ্গে মিলে ‘আইরিশ কোচিং সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান খোলেন।
পুলিশ সুপার (এসপি) মোজামেঞ্চল হক জানান, সম্প্রতি আটজন অভিভাবক থানায় লিখিত অভিযোগ করেন। পরে গতকাল শহরের সাতমাথা এলাকা থেকে মাহমুদুরকে আটক করা হয়।