উত্ত্যক্তের দায়ে ছয় মাসের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে গতকাল বৃহস্পতিবার এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলার টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত নির্বাহী হাকিম এ কে এম আবদুল্লাহ বিন রশিদ এই দণ্ডাদেশ দেন। দণ্ড পাওয়া ব্যক্তি হলেন উপজেলার টেকেরঘাট গ্রামের রুবেল মিয়া (৩০)।
পুলিশ জানায়, উপজেলার এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করতেন রুবেল। এ ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেনের কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনও এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাহী হাকিমকে নির্দেশ দেন।