উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার রূপসা উপজেলায় মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা এক ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। গত বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর নাম রাজু ব্যাপারী (২২)। তিনি ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, রাজু ঈদের ছুটিতে রূপসা উপজেলার জাবুসা গ্রামে তাঁর নানাবাড়িতে বেড়াতে আসেন। বুধবার তিনি খানজাহান আলী সেতুতে বেড়াতে যান। সেখানে কয়েকজন বখাটে মেয়েদের উত্ত্যক্ত করছিল। এর প্রতিবাদ করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।