উত্ত্যক্তের প্রতিবাদ করায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিন ছাত্রকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। আহত ছাত্ররা হলো উপজেলার সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র আলম, রুবেল ও পাভেল। গতকাল শনিবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রদের মধ্যে আলমকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম প্রথম আলোকে জানান, আজ (শনিবার) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস করা হবে।